মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আসামী চলচ্চিত্রে চিত্রনায়ক অভি।

  • আপডেট সময় রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২, ১১.১৮ এএম
  • ৫৬০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ দশ মাস পর মোহাম্মদ আসলাম পরিচালিত ‘আসামী’র মাধ্যমে চলচ্চিত্রের শুটিং এ ফিরলেন এই সময়ের ব্যস্ততম চিত্রনায়ক অনিক রহমান অভি। ১৯ ফেব্রুয়ারি ঢাকার জিঞ্জিরায় ‘আসামী’ চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে। এতে অভির বিপরীতে অভিনয় করেছেন নবাগতা করবী ও আসমা ঝিলিক। এছাড়া আরো অভিনয় করবেন আমীর সিরাজি, রেবেকা, শিবা সানু প্রমুখ।

ছবিটি নিয়ে পরিচালক মোহাম্মদ আসলাম বলেন, আমি সবসময় রোমান্টিক অ্যাকশন নির্ভর চলচ্চিত্র নির্মাণ করি, আসামী ছবিটিও রোমান্টিক ও অ্যাকশন রোমাঞ্চকর গল্প নিয়ে শুরু করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

অভি বলেন, দীর্ঘ দশ মাস পর আপন ঠিকানায় ফিরছি, নতুন বছরে নতুন করে কাজে ফিরেছি। আসলাম ভাইয়ের কাছে কৃতজ্ঞ, আমাকে এমন সুন্দর গল্পের অ্যাকশন ধর্মী ছবিতে ভাবার জন্য, এর আগেও আসলাম ভাইয়ের বেশ কয়েকটা ছবিতে কাজ করেছি তবে আসামী আমার কাছে স্পেশাল। আশাকরি দর্শকদের ভালো লাগবে।
অন্যান্য ছবি ও কাজ নিয়ে তিনি আরো বলেন, আমার যেসব ছবির শুটিং বাকি ছিলো পরিচালকদের সাথে যোগাযোগ করে শুটিং শেষ করার পরিকল্পনা আছে। নতুন চলচ্চিত্র ও নাটকের চুক্তিবদ্ধ হওয়ার কথা চলছে। বেশকিছু প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ও বিজ্ঞাপনে কাজ করছি। সবাই দোয়া করবেন।

উল্লেখ্য, চিত্রনায়ক অনিক রহমান অভি অভিনীত ‘আগে যদি জানতাম তুই হবি পর’, ‘সেদিন বৃষ্টি ছিলো’, ‘পোস্টমাস্টার ৭১’, ‘ভালোবাসা ডটকম’ সহ বেশকিছু চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে ‘ডাইরেক্ট অ্যাটাক’, ‘আমার সিদ্ধান্ত’ ‘বদলা’ ‘পরান পাখি’, ‘আবার বৃষ্টি এলো’ ‘হুরমতি’ ছবি গুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com