মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সন্তানের মা হতে যাচ্ছেন

  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ১১.৫৬ পিএম
  • ৫৩৮ বার পড়া হয়েছে

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ ও নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী দম্পতির ঘরে আসছে নতুন অতিথি। প্রথমবারের মতো সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন তারা। মোস্তফা সরয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা দুজনেই মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে সুখবরটি দিয়েছেন।

ফেইসবুক পোস্টে ফারুকী লিখেছেন, সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভূতিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তিশাকে কেনো কোথাও দেখা যাচ্ছে না? সে কেনো সবকিছুতে অনুপস্থিত? তিশার আড়ালে চলে যাওয়ার কারণ জানিয়ে দেশের জনপ্রিয় এই নির্মাতা বলেছেন, ‘অনুপস্থিত কারণ আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি আসন্ন। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।

ছবিগুলো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন তিশাও। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা।’ এই অভিনেত্রী আরও লেখেন, ‘বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন, ‘আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেনো? আমি কেনো সবকিছুতে অনুপস্থিত?’ এই ছবিটাতেই নিশ্চয় সবকিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।’

উল্লেখ্য, ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বিয়ের এগার বছর পর এবার বাবা-মা হতে যাচ্ছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com