সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ

  • আপডেট সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ১১.৫৯ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে
 লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ‘লক্ষ্মীপুর সাংবাদিক ফোরাম’ নামে আনুষ্ঠানিক ভাবে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্বপ্রকাশ ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার লক্ষ্মীপুর সম্পাদক প্রকাশক পরিষদের কার্যালয়ে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে সচ্চ কলমসৈনিকদের এ সংগঠনের আত্মপ্রকাশ করে। সম্পাদক প্রকাশক পরিষদের আহব্বায়ক ও এসএ টিভির জেলা প্রতিনিধি মো.সহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় দৈনিক জাতীয় অর্থনীতির জেলা প্রতিনিধি মফিজুর রহমান (মাস্টার)কে আহব্বায়ক ও দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি মো. আব্দুল মালেক নিরবকে সদস্য সচিব করে এ আহবায়ক কমিটি ঘটিত হয়। এসময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের আহবায়ক দেশ টিভির জেলা প্রতিনিধি মো. কামাল হোসেন, সদস্য সচিব, বিটিভি ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি জহির উদ্দিন, অধ্যাপক আজিজুর রহমান আজম, দৈনিক সবুজ জমিন পত্রিকার সম্পাদক আফজাল হোসেন সবুজ। এ ছাড়া ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে যুগ্ম-আহবায়ক করা হয় দৈনিক আলোকিত প্রতিদিনের জেলা প্রতিনিধি এসএম বেল্লাল ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি অ আ আবীর আকাশ। আহব্বায়ক কমিটির অন্যান্য সদস্যগন হচ্ছেন যথাক্রমে, দৈনিক বাংলাদেশ সময়ের রিয়াজ মাহমুদ বিনু, বর্তমান কথার কাজী ওসমান মোর্শেদ, দৈনিক স্বাধীন বাংলার নাজমুন নাহার লাকি, দৈনিক ভোরের চেতনার একে আজাদ, দৈনিক বাংলার ডাকের মো. মঞ্জুর হোসেন, দৈনিক নব অভিযানের ওমর ইউসুফ রুবেল, দৈনিক গনকন্ঠের এমরান হোসেন ওসমান, দেশের সংবাদের তারেক উদ্দিন জাবেদ, দৈনিক মাতৃভূমির খবরের মোহাম্মদ আলী ও দৈনিক একুশে সংবাদের মোহাম্মদ আলী হোসাইন। এ সময় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com