সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বিটিআরসি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৭.৪৯ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

আদালতের নির্দেশে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

মন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী অনিবন্ধিত নিউজ পোর্টালের তালিকা করেছে বিটিআরসি। সেই তালিকা ধরেই অনিবিন্ধত নিউজ পোর্টালগুলো বন্ধ করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, তবে এই বন্ধ প্রক্রিয়ায় ভুলে যদি কোনও পোর্টাল বন্ধ করা হয় তাহলে সংশ্লিষ্ট পোর্টাল কর্তৃপক্ষ বিটিআরসির সঙ্গে যোগাযোগ করে নিবন্ধনের তথ্য প্রমাণ দিলে সেসব সাইট খুলে দেওয়া হবে।

এদিকে দেখা গেছে, কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়া হয় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বিডিনিউজ২৪, বাংলানিউজ২৪, জাগো, টিবিএস এর মতো শীর্ষ নিউজ পোর্টালগুলো। তবে কিছু সময় বন্ধ থাকার পর পুণরায় খুলে দেয়া হয়েছে পোর্টালগুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com