সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি যুগল ৫ কোটি টাকা বিক্রি হয়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১১.০১ এএম
  • ৪২১ বার পড়া হয়েছে

রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি ‘যুগল নিলাম করল নিলাম সংস্থা ক্রিস্টিজ়। নিলাম সংস্থার কমিশন-সহ পাঁচ লক্ষ পাউন্ডে (পাঁচ কোটি টাকা)  বিক্রি হয়েছে ছবিটি। নামহীন ছবিটিকে ক্রিস্টিজ়ের সাইটে ‘যুগল’ নামে উল্লেখ করা হয়েছে। কে কিনেছে, তা অবশ্য জানানো হয়নি।

নিলাম সংস্থা সূত্রে এর আগে জানানো হয়েছিল, ছবিটি ৮৮ লক্ষ থেকে ১.৩ কোটি টাকায় বিক্রি হতে পারে বলে আশা করছে তারা। সংস্থার ওয়েবসাইট বলছে, ২২.৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি চওড়া এই ছবিটি রবীন্দ্রনাথের আঁকা বেশির ভাগ ছবির থেকে আয়তনে কিছুটা বড়। ১৯৩০ বা তার অল্প কিছু দিন আগে এই ছবিটি এঁকেছিলেন বিশ্বকবি।

১৯৩০ সালে ইউরোপ ভ্রমণকালে বেশ কয়েকটি নিজের আঁকা ছবি সঙ্গে করে এনেছিলেন রবীন্দ্রনাথ। প্যারিসের ‘গালেরি পিগাল’-এ সেগুলির প্রদর্শনী হয়। রবীন্দ্রনাথের কাছ থেকেই ছবিটি কিনেছিলেন জার্মান দম্পতি ফ্রিডরিখ ও এডিথ অন্দ্রে। তাঁদের উত্তরসূরিরা ছবিটি নিলাম সংস্থাকে দেন। ক্রিস্টিজ় নিউ ইয়র্ক শাখার ‘সাউথ এশিয়ান মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি আর্ট’— এই বিভাগের সাম্প্রতিকতম নিলামে রাখা হয়েছিল ছবিটিকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com