সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বাংলা একাডেমি পরিচালিত ৮ পুরস্কার পাচ্ছেন ৯ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৬.১৪ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

বাংলা একাডেমি পরিচালিত আটটি পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালে ৯ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এই পুরষ্কারে ভূষিত করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।

বাংলা একাডেমি পরিচালিত ২০২৫-এর ৮টি পুরস্কার যারা পাচ্ছেন- সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার পাচ্ছেন অধ্যাপক মনসুর মুসা। তিনি ভাষাভিত্তিক গবেষণার মূল্যায়নে এ পুরস্কার পাচ্ছেন। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পাচ্ছেন প্রকৃতি ও বিজ্ঞান-চর্চায় সামগ্রিক মূল্যায়নে খসরু চৌধুরী এ পুরস্কার পাচ্ছেন। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

মযহারুল ইসলাম কবিতা পুরস্কার পাচ্ছেন, সানাউল হক খান। তিনি বাংলা কবিতায় সামগ্রিক মূল্যায়নে এ পুরস্কার পাচ্ছেন। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন হাফিজ রশিদ খান। তিনি বিভিন্ন নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে গবেষণার মূল্যায়নে পুরস্কার পাচ্ছেন। এর অর্থমূল্য ১ লাখ টাকা।

অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পাচ্ছেন তারিক আনাম খান। অভিনয়, নাট্য-নির্দেশনায় ও সংগঠক হিসেবে সামগ্রিক অবদানের মূল্যায়নে এ পুরস্কার পাচ্ছেন। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

আবু রুশ্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন শিবব্রত বর্মন। তিনি অনুবাদ-সাহিত্যে অনন্য অবদানের মূল্যায়নে এ পুরস্কার পাচ্ছেন। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার পাচ্ছেন সফিক ইসলাম। গণিতের রাজ্যে আনন্দভ্রমণ গ্রন্থের জন্য (গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপনের জন্য) এ পুরস্কার পাচ্ছেন। এ পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা।

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন সুব্রত বড়ুুয়া। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের মূল্যায়নে এ পুরস্কার পাচ্ছেন তিনি। পুরস্কারের অর্থমূল্য ২ লাখ টাকা।

এ ছাড়াও অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থের মূল্যায়নে ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন আনিসুর রহমান। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com