রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

কবি মুস্তাফিজুর রহমান স্মরণে লক্ষ্মীপুরে শোকসভা

  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ১০.১৯ এএম
  • ১২৮ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ- জাতীয় কবিতা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে বিশিষ্ট কবি, সম্পাদক, সংগঠক ও ব্যাংকার কবি মুস্তাফিজুর রহমানের অকাল প্রয়াণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। তাঁর মৃত্যুতে লক্ষ্মীপুরের কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কবি মুস্তাফিজুর রহমান জাতীয় কবিতা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সাহিত্যচর্চা ও সংগঠন গড়ে তোলায় তাঁর অবদান জেলার সাহিত্যাঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ ছাড়াও তাঁর একাধিক গ্রন্থ ভারতের কোলকাতা থেকে প্রকাশিত হয়, যা তাঁর সাহিত্যমান ও গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে।
শোকসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক হেলাল উদ্দিন মাহমুদ। এতে উপস্থিত ছিলেন কবি মুজতবা আল মামুন, নজরুল একাডেমীর জেলা সভাপতি ও সম্পাদক সেলিম উদ্দীন নিজামী, কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক অ আ আবীর আকাশ, আবৃত্তিকার লুৎফল কবির লিটন, কবি আনিস আহমেদ, কবি হোসেন আহমেদ জান, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানসহ জেলার বিশিষ্ট কবি-সাহিত্যিকরা।
এছাড়াও শোকসভায় উপস্থিত ছিলেন প্রয়াত কবির ভাই শাকচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মাস্টার, বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন এবং মনোয়ার ইসলাম। শোকসভা সঞ্চালনা করেন জাতীয় কবিতা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কবি এস এম জাহাঙ্গীর।
শোকসভায় বক্তারা কবি মুস্তাফিজুর রহমানের সাহিত্যকর্ম, মানবিক দৃষ্টিভঙ্গি ও সাংগঠনিক ভূমিকার কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
কবি মুস্তাফিজুর রহমানের প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘রাষ্ট্র চিন্তা’, ‘জলবন্দি সভ্যতা’, ‘হংসগমন’, ‘কর্ণফুলী’, ‘সমুদ্র সুন্দরী’, ‘অন্তিম প্রার্থনা’, ‘কবি বিধাতার দ্বন্দ্ব’ ও ‘বনানী কবর’। তিনি সমুদ্র গুপ্ত পুরস্কার (২০১৯), মৈত্রী বাংলা সাহিত্য পুরস্কার (২০২৪), লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হন।
উল্লেখ্য, কবি মুস্তাফিজুর রহমান গত ২১ জানুয়ারি বুধবার লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com