সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

কোন সাংবাদিক অহেতুক যাতে হয়রানির স্বীকার না হয় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ৮.১৩ পিএম
  • ৩২১ বার পড়া হয়েছে

 তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোন সাংবাদিক অহেতুক হয়রানির শিকার হবেন না।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বিকেলে সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে এ কথা বলেন।  বৈঠকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক  ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ডিবিসি ২৪ চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া ও  ওমর ফারুক, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকরা এবিষয়ে জানতে চাইলে ড. হাছান বলেন, ‘সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের ব্যাংক হিসাব চেয়ে  বাংলাদেশ ব্যাংক থেকে একটি চিঠি দেয়া হয়েছে, সে বিষয়ে আলোচনা করতেই সাংবাদিক নেতৃবৃন্দ এসেছিলেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। সরকার যে কারো ব্যাংক হিসাব চাইতে পারে, কিন্তু কেন সংগঠনের নাম দিয়ে চাওয়া হলো, এটিই তাদের উদ্বেগের কারণ।

আমি তাদেরকে বলেছি যে, অহেতুক যাতে কেউ হয়রানির স্বীকার না হয়, সেবিষয়টি তথ্যমন্ত্রী হিসেবে আমি দেখবো।’
তথ্যমন্ত্রী বলেন, এই হিসাব চাওয়ার প্রেক্ষিতে সরকারের সাথে সাংবাদিকদের যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়, সেদিকে নজর রাখার জন্য তারা আমাকে বলেছেন, আমিও তাদেরকে এ বিষয়ে নজর রাখতে অনুরোধ জানিয়েছি।
ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী। সাংবাদিকদের কল্যাণে  তিনি অনেক কিছু করেছেন।

তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন, জাতীয় প্রেসক্লাবের ভবন নির্মাণে অনুদান দিয়েছেন, করোনাকালে সাংবাদিকদেরকে এককালীন সহায়তা দিয়েছেন, তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন। সাংবাদিকদের যাতে কোনো কারণে কোনো অসুবিধা না হয় সেজন্য প্রধানমন্ত্রী সবসময় যতœবান এবং নিয়মিত খোঁজ খবর রাখেন। কেউ যাতে সরকারের সাথে সাংবাদিকদের দূরত্ব সৃষ্টি করতে না পারে সেবিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

facebook sharing button

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com