সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ : হাইকোর্ট

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৬.৪৩ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

নিবন্ধিত ৯২টি ছাড়া অননুমোদিত ও অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও তথ্য সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার  বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ২ রিটকারী আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু।

এ বিষয়ে রাশিদা চৌধুরী নীলু এ বলেন,  অনেক সময় ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়। এসব খবর মূলত অনিবন্ধিত নিউজ পোর্টাল, ফেসবুক পেজে দেখা যায়। এসব ঘটনা অহরহ ঘটছে। এতে সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বহিবিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এসব যুক্তিতে রিটটি করা হলে আদালত ওই রুল দেন। আজ শুনানি শেষে আদালত সাত দিনের মধ্যে অনিবন্ধিত পোর্টাল বন্ধের নির্দেশ দেন।

এর আগে গত ১৬ আগস্ট অনিবন্ধিত নিউজ পোর্টাল কেন বন্ধের নির্দেশ দেওয়া হবে না এ মর্মে রুল জারি করেন হাইকোর্ট। তার ২ দিন আগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী রিট করেন।

৫ মে সংবেদনশীল সংবাদসহ যে কোনো খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদ মাধ্যমগুলোর জন্য ‘নৈতিক নীতিমালা’ প্রণয়ন চেয়ে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নোটিশ প্রেরণ করা হয়। তবে সে নোটিশের কোনো জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু।

রিট আবেদনে বলা হয়, সম্প্রতি রাজধানীতে ২১ বছরের এক মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় দণ্ডবিধি আইনের ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মামলা দায়ের করা হয়। এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশের সংবাদ মাধ্যমগুলোর মধ্যে বিশেষ করে অনলাইন নিউজ পোর্টালগুলোতে অগ্রহণযোগ্যভাবে নিউজ পরিবেশন করা হয়েছে। অথচ এসব সংবাদ পরিবেশনা বন্ধে বিটিআরসি কিংবা প্রেস কাউন্সিল কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

এ অবস্থায় বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নৈতিক নীতিমালা প্রণয়ন জরুরি হয়ে উঠেছে। একইসঙ্গে দেশে অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো চালু থাকার পরও বিটিআরসি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই এসব পোর্টালের রেজিস্ট্রেশনও জরুরি।

ওই রিটের শুনানি নিয়ে ‘ন্যাশনাল অনলাইন মাস মিডিয়া পলিসি-২০১৭’ অনুযায়ী দেশে অননুমোদিত ও অরেজিস্ট্রিকৃত অনলাইন মিডিয়াগুলো কেন বন্ধ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com