সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১, ৬.১১ পিএম
  • ৩১৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আযহার প্রাক্কালে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা অদৃশ্য শত্রু করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এবং ইনশাল্লাহ আমরা জিতবোই।
শেখ হাসিনা আজ এক ভিডিও বার্তায় দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আমি ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাই সকলকে। প্রবাসি ভাই বোনদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছ।
শেখ হাসিনা বলেন, গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা কভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এর মধ্যে আমরা আমাদের অনেক আপনজনকে হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তবে, এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এবং আমরা জিতবো ইনশাল্লাহ।
শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে আরো বলেন, আসুন কুরবানীর ত্যাগের মহিমায় উজ্জ্বীবিত হয়ে আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি।
করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে ভাল থাকুন, সুস্থ্য থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com