রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সোহাগের খুনি শাহীন গ্রেপ্তার!  লক্ষ্মীপুরে বালুচাপা সেই লাশের রহস্যভেদ করলো র‍্যাব রাজধানীর রাজারবাগ কদমতলায় মসজিদের জমি দখলের অবৈধ চেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতার ইতিহাস: দেলোয়ার হোসেনের বিশ্লেষণ

মুক্তি পাচ্ছে ‘মরীচিকা’

  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১, ৭.২৬ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে
 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ নাম ঘোষণার পর থেকেই ওয়েব সিরিজটি ছিল আলোচনায়। কেননা এখানে অভিনয় করেছেন আফরান নিশো, মাহিয়া মাহি, সিয়াম আহমেদের মতো জনপ্রিয় তারকারা। গত ২ জুন এই সিরিজের ট্রেলার প্রকাশ করা হয়।
এরপর দর্শকদের মাঝে আকাঙ্খা আরও বেড়ে যায়। বলছি আলোচিত ওয়েব সিরিজ ‘মরীচিকা’র কথা। আগামী ১২ জুলাই মুক্তি পেতে যাচ্ছে এটি। প্রচারের অপেক্ষায় থাকা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি-তে মুক্তি পাবে শিহাব শাহীন পরিচালিত এই সিরিজ। জানা গেছে, আগামী ১২ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে চরকি।
এদিন রাতে তাদের অ্যাপ এবং ওয়েবসাইটে মুক্তি পাবে ‘মরীচিকা’। মূলত এটা দিয়েই চরকির উদ্বোধন হবে।
নির্মাতা শিহাব শাহীন জানান, ‘মরীচিকা’ হচ্ছে একজন হোঁচট খাওয়া পুলিশ অফিসারের স্ট্রাগলের গল্প, একজন ঘৃণ্য অপরাধীর অন্ধকার জীবনের গল্প, সর্বোপরি মরীচিকা এক নারীর ঘুরে দাঁড়িয়ে ‘না’ বলতে পারার গল্প। একটি হত্যাকা- কে ঘিরেই এই গল্প আবর্তিত হয়। ধারণা করা হচ্ছে, ২০০২ সালের মডেল তিন্নি হত্যাকা-ের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘মরীচিকা’। ট্রেলারেও সেই ইঙ্গিত পাওয়া গেছে। তবে নির্মাতা অবশ্য এই বিষয়টি অস্বীকার করেছেন।
তিনি জানিয়েছেন, সিরিজটি মুক্তি পেলে দর্শকরাই বুঝতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com