মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয় সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ১৯ মে, ২০২১, ৬.০৯ পিএম
  • ৫৯৬ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক (সাংবাদিক) রোজিনা ইসলামকে শারীরিক ভাবে নির্যাতনকারী স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম এবং স্বাস্থ্য খাতে লুটপাটকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্তে রোজিনার মুক্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় মুক্তির মোড়ে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়েছে।
এসোসিয়েশনের সভাপতি ও ইনডিপেনডেন্টের নওগাঁ প্রতিনিধি সাদেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি ও বিজয় টিভির মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের এমআর রকি, যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশনের মাহমুদুন নবী বেলাল, বাসদের নওগাঁ সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, অর্থ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের তন্ময় ভৌমিক, জয়যাত্রা টিভির ফারমান আলী, ৭১ নিউজ টিভির আব্দুল মান্নান, সৃষ্টির টিভির সুবির দাস, সৃষ্টি টিভির বিশেষ প্রতিনিধি অন্তর আহম্মেদ, চ্যানেল বাংলার সোহেল রানা, ৬৯ টিভির তমাল ভৌমিকসহ অন্যরা।
বক্তরা এ সময় বলেন, স্বাস্থ্য খাতে শতশত কোটি টাকার অনিয়ম ধারাবাহিকভাবে তুলে ধরায় প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক (সাংবাদিক) রোজিনা ইসলামকে শারীরিক ভাবে নির্যাতন করেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম। এরপর মিথ্যা মামলা দিয়ে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
সেই মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্তে তাকে মুক্তি দেওয়া ও এই নির্যাতনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। বক্তরা আরো অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে শতশত কোটি টাকা লুটপাটের সাথে স্বাস্থ্য বিভাগের প্রভাবশালী মহল জড়িত। সরকার কোটি কোটি টাকা স্বাস্থ্য বিভাগে দিলেও লুটপাটের ফলে দেশে আধুনিক স্বাস্থ্য সেবা গড়ে তোলা সম্ভব হয়নি। দ্রুত স্বাস্থ্য খাতে লুটপাটকারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবির পাশাপাশি সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com