বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাহাদুরশাহ পার্কে উদীচী শিল্পীগোষ্ঠীর পালাগানের অনুষ্ঠান

  • আপডেট সময় রবিবার, ১৪ মার্চ, ২০২১, ১১.৪০ পিএম
  • ৪০১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে উদীচী শিল্পীগোষ্ঠীর মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এবার ঢাকার ঐতিহ্যবাহী বাহাদুর শাহ্ পার্কে অনুষ্ঠিত হলো পালাগানের আসর। আসরে পালাগান পরিবেশন করেন প্রখ্যাত বাউল শিল্পী জালাল সরকার ও সোনিয়া সরকার এবং তাদের দল। যে গানের মধ্য দিয়ে শিল্পীরা তুলে ধরেন এই সময়ের সমাজে বিদ্যমান বৈষম্য এবং ধর্মীয় ভেদাভেদের বিষয়টি। পালাগানের পাশাপাশি এ অনুষ্ঠানে বাউলগান পরিবেশন করেন শিল্পী অবিনাশ বাউল।

গত রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় দ্বিতীয় দিনের মতো শুরু হয় দেশের ঐতিহ্যবাহী লোকজধারার বিভিন্ন পরিবেশনার মাধ্যমে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও অর্জনসমূহ বাস্তবায়নে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির লক্ষ্যের এ আয়োজন। উদীচীর কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমামের পরিচালনায় অনুষ্ঠিত আয়োজনের শুরুতেই ছিল সংক্ষিপ্ত আলোচনা ও শিল্পীদের বরণ করে নেওয়ার অনুষ্ঠান। শুরুতেই শিল্পীদের উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান।

পরে অনুষ্ঠান প্রসঙ্গে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। তিনি বলেন, স্বাধীনতার মূলমন্ত্র ছিল একটি অসাম্প্রদায়িক বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা। কিন্তু শাসকগোষ্ঠীর হীনস্বার্থে স্বাধীনতার ফল দেশবাসী ভোগ করতে পারছে না।

ক্ষমতার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। গণতন্ত্রের বদলে স্বৈরতন্ত্র, সমাজতন্ত্রের বদলে বাজার অর্থনীতি এবং ধর্মনিরপেক্ষ চেতনার বদলে সাম্প্রদায়িকতা আজ সমাজ এবং রাষ্ট্রের নীতি হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থার বদল করতে হলে একটি গণ-জাগরণ প্রয়োজন। এই বোধ থেকেই উদীচী জাগরণের মাস ঘোষণা করে সারাদেশে লোকজ সংস্কৃতির মাধ্যমে গণজাগরণ গড়ে তুলতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সংগঠনটির আয়োজনে শুরু হয় এই উৎসব। নাচ, গান,আবৃত্তিসহ বর্ণাঢ্য আয়োজনের অনুষ্ঠানের প্রথম দিনে মুক্তির চেতনাকে মূর্ত করে তোলে শিল্পীরা। পালাগান, বাউল গান, গম্ভীরা, যাত্রা, নাটক, চলচ্চিত্র প্রদর্শন ইত্যাদি দিয়ে সাজানো এই অনুষ্ঠানমালা। যা পর্যায়ক্রমে ঢাকাসহ দেশে বিদেশে উদীচীর প্রায় সাড়ে তিন শতাধিক শাখার আয়োজনে এই অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com