মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটে সহিংসতায় দুজন নিহত

  • আপডেট সময় বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১, ২.৫৭ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটে সহিংসতায় দুজন নিহত হয়েছেন। আজ সকালে ভোট শুরুর পর থেকে নগরীর বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে পাহাড়তলী ও খুলশীতে পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছেন। সকালে নির্বাচনকে কেন্দ্র করে নগরীর ১২ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের বার কোয়ার্টার এলাকায় আপন ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছেন।

নিহত নিজাম উদ্দিন আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহমেদের কর্মী বলে জানা গেছে। নিজাম উদ্দিনের ভাই সালাউদ্দিন কামরুল একই ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের কর্মী। নির্বাচন নিয়ে দুই ভাইয়ের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ  সকালে ভোট শুরুর আগেই দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলে মুন্নাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কামরুল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা নিজাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

সকাল ১০টার দিকে খুলশী ইউসেপ স্কুল কেন্দ্রে সংঘর্ষ ও গোলাগুলিতে আলাউদ্দিন আলো (২৮) নামের একজন নিহত হন।

চমেক মেডিকেল পুলিশ ফাড়ির ইনচার্জ মো. জহির জানান, নগরীর খুলশী আমবাগান এলাকার ইউসেপ স্কুল কেন্দ্র থেকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে আলাউদ্দিন আলোর মৃত্যু হয়।

অন্যদিকে, নগরীর লালখান বাজারে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্যদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির কাউন্সিলির প্রার্থী শাহ আলম। সেখানে আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।

বুধবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম ও বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com