মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

নির্বাচনে অংশগ্রহণকারী ৪২ রাজনৈতিক দল ১টি আসনও পায়নি

  • আপডেট সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.৫৮ পিএম
  • ৫৮ বার পড়া হয়েছে

৫১টি রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেখানে মাত্র ৯টি দল সংসদে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে, সেখানে অধিকাংশ দলই ফিরেছে শূন্য হাতে। পরিচিত নাম থেকে শুরু করে ছোট-বড় বহু রাজনৈতিক শক্তির জন্য এই নির্বাচন হয়ে উঠেছে আত্মসমালোচনা ও ভবিষ্যৎ পথচলার নতুন করে ভাবনার উপলক্ষ। এই প্রেক্ষাপটে, একটি আসনও না পাওয়া ৪২ দলের ফলাফল বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

নির্বাচন কমিশনের প্রাপ্ত তথ্য ও ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি পেয়েছে ২০৯টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন, এনসিপি পেয়েছে (১১ দলীয় জোট) ৬টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন, গণঅধিকার পরিষদ পেয়েছে ১টি আসন, বাংলাদেশ জাতীয় পার্টি পেয়েছে ১টি আসন, গণসংহতি আন্দোলন পেয়েছে ১টি আসন, খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন, স্বতন্ত্র প্রার্থী পেয়েছে ৭টি আসন।

২৯৭ আসনের ফল পাওয়া গেলেও তিন আসনের ফল এখনো বাকি। এর মধ্যে এক আসনে ভোট স্থগিত রয়েছে এবং অন্য দুই আসন আইনি জটিলতার কারণে আটকে আছে।

যেসব দল একটি আসনও পায়নি তাদের মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, সমাজতান্ত্রিক পার্টি অব বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ।

এ ছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাগপা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বিএনএফ, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বিএমজেপি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিক পার্টি, সমাজতান্ত্রিক পার্টি অব বাংলাদেশ (মার্কসবাদী), জনতা দল, আম জনতা দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি ও বাংলাদেশ নিজামে ইসলাম পার্টিও কোনও আসন পায়নি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২৭৩ জন। এর মধ্যে পুরুষ প্রার্থী ১ হাজার ৬৯২ জন (দলীয়) ও ২৫৩ জন (স্বতন্ত্র)। অপরদিকে নারী প্রার্থী ৬৩ জন (দলীয়) ও ২০ জন (স্বতন্ত্র)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com