শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ইসি মাছউদ

  • আপডেট সময় রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.৪৫ পিএম
  • ৬৬ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আগামী ১৪ এপ্রিলের অর্থাৎ পহেলা বৈশাখ আগেই বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচন হতে পারে।

তিনি বলেন, ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের আগেই যাতে নির্বাচন হয়, সে ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি কথা বলেন।

ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, উপ-নির্বাচন যেগুলো বাকি রয়েছে, আমরা আশা করছি যে সেগুলো পহেলা বৈশাখের আগেই করার। কারণ পহেলা বৈশাখে সাধারণত ঝড় বৃষ্টি হয়ে থাকে। এর আগেই করার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা আশা করি যে আমরা এটা করতে পারব।

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংরক্ষিত নারী আসনের ভোট তো ইতোমধ্যেই শুরুই হয়ে গেছে। কারণ এটা মূলত যারা সংসদের প্রতিনিধিত্বকারী দল, তাদেরই নির্বাচন। তারা যাদেরকে মনোনীত করবেন, আমরা মূলত ধরে নিতে পারি ওইটাই নির্বাচন। তবে আনুষ্ঠানিক ভাবে শপথের থেকে ৯০ দিনের মধ্যে এটা করার কথা এবং সেটা ইনশাআল্লাহ করব।’

সংরক্ষিত নারী আসনের তফসিল কবে দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, শিগগিরই তফসিল দেবো, ৯০ দিনের মধ্যেই দেবো। সময় তো আছে আর ভোটাভুটি তো ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। কারণ, রাজনৈতিক দলগুলো যাকে নমিনেশন দেবে, সেটাই মূলত এক্ষেত্রে ভোটাভুটি। আমরা একটা ফরমালিটি করবো।

সম্প্রতি বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

গেজেটে বলা হয়েছে, ‘বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ এবং ১৯০ ঢাকা-১৭ হইতে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২) (ক) দফার বিধান অনুসারে নির্বাচনী এলাকা ১৯০ ঢাকা-১৭ এর প্রতিনিধিত্ব করিবার ইচ্ছা জ্ঞাপন করিয়া ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন কমিশনের নিকট স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করায়, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হইতে নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ আসন শূন্য বলিয়া ঘোষণা করা হইল।’

এছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করে ইসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com