মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা দেওয়ানবাগী হুজুরকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ১০.৩৩ পিএম
  • ৭০৮ বার পড়া হয়েছে

 এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি: মহান সংস্কারক মোহাম্মদী ইসলামের পূণজীবনদানকারী, যুগের ইমাম, যুগ শ্রেষ্ঠ মহা মানব, আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়াত লাভকারী, আল্লাহর দেয়া পুরস্কার; পূর্ণিমার চাঁদে জীবন্ত প্রতিচ্ছবি বীর মুক্তি যোদ্ধা সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ান বাগী (মা: জি:) হুজুর কেবলাজনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে দাফন সম্পন্ন করা হয়েছে।

গত সোমবার সকাল ছয়টা ৪৫ মিনিটের দিকে হার্ট ফেইলর হয়ে জাগতিক জীবন ছেড়ে স্বত্ত্বার সাথে মহা মিলনের পথে পাড়ি জমান কোটি কোটি ভক্তের কান্ডারী এ ক্ষণজন্মা মহা মানব। মৃত্যকালে তাঁহার বয়স হয়েছিলো (৭১) বছর। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তিনি ৪ সাহেবজাদা ও ২ কণ্যা সন্তান নাতী-নাতনী ও সারা বিশ্বে কোটি কোটি আশেকে রাসূলসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বেলা ২টা ৪৫ মিনিটে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের ১৪৭ আরাবাগের বাবে রহমত দেওয়ানবাগ দরবার শরীফে লাখো লাখো আশেকে রাসূল (সঃ) ভক্ত-মুরিদের উপস্থিতিতে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে বেলা ৩টায় দেহ মোবারকের কফিন বাবে রহমত দেওয়ানবাগ শরীফ থেকে আরামবাগ সড়কে ফুলে ফুলে সজ্জিত মঞ্চে রাখা হয়।

এরপর সরকারের পক্ষ থেকে জাতীর শ্রেষ্ঠ সন্তান ৭১’র রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী (মা: জি: আ:) হুজুর কেবলাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। এসময় বিউগলে বেজে উঠে করুন সুর। ভক্ত-অনুরাগী আশেকে রাসূলদে হৃদয় চেরা আর্তনাদে তখন ভারি হয় প্রকৃতী-পরিবেশ। পরে মতিঝিলস্থ বাবে মদিনায় রওজা মোবারকে সমাহিত করা হয় মোহাম্মদী ইসলামের মহান এই সংস্কারককে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com