বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

চাঁদপুরে বাল্যবিয়ে প্রতিরোধ করলো প্রশাসন

  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৭.৩৭ পিএম
  • ৫৯৯ বার পড়া হয়েছে

চাঁদপুর,  প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জেলা শহরের বাবুরহাট বাজার এলাকায় প্রস্তুতি নেয়া হয় বাল্যবিয়ের। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ওই বিয়ের সব প্রস্তুতি বন্ধ করে দেয়।
শনিবার ২১ অক্টোবর সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। তিনি বলেন, শুক্রবার বাদ জুমআ বাবুরহাট বাজারের জনৈক লোকমান মিজির বাড়িতে বাল্যবিবাহের আয়োজন চলছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে উক্ত তথ্য উপজেলা প্রশাসনের নজরে আসে। প্রশাসনের তৎপরতায় উক্ত অপরাধ সংঘটনের পূর্বেই আইনানুগভাবে প্রতিরোধ করা হয় এবং বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী অভিভাবকের মুচলেকা গ্রহণ করা হয়।
এ সময়ে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য, মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক নাছিমা আক্তার এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com