মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

কক্সবাজারের পথে সোনারগাঁয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গাড়িতে আগুন

  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১.০৩ পিএম
  • ৪৭৪ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি ঃ ১৯ সেপ্টেম্বর শনিবার কক্সবাজারে যাবার পথে রাত ১১ টার দিকে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দকে বহনকারী মাইক্রোতে হঠাৎ আগুন লেগে যায়।

যান্ত্রিক ক্রুটির কারনে এ দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। গাড়িতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়কারী আহমেদ আবু জাফরসহ ৯জন সাংবাদিক ছিলেন।

তবে তাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। পুনরায় ঢাকা থেকে গাড়ি এনে রাত সাড়ে ১২ টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হ’ন। বিএমএসএফ কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ খায়রুল আলম জানান, হঠাৎ গাড়ি থেকে ধোয়া বেরুচ্ছিল। দ্রুত চালক সোনারগাওয়ের চৈতি গার্মেন্টেসের সামনে রাখলে মূহুর্তের মধ্যে আগুন ধরে যায়। দূর্ঘটনায় কবলিত গাড়িটি রক্ষা করতে চলমান শতাধিক গাড়ি থেমে পানি দিয়ে নেভাতে সক্ষম হয়। খবর পেয়ে বিএমএসএফ সোনারগাও শাখার সাংবাদিকরা ছুটে আসেন।

এ ব্যাপারে টিমের প্রধান আহমেদ আবু জাফর অভিযোগ করেন সোনারগাঁও ফায়ার সার্ভিস থেকে ১শ গজ দূরে হলেও কেউ এগিয়ে আসেনি। ঘটনার দেড়ঘন্টা পর তারা ঘটনাস্থলে আসেন। তবে ফায়ার সার্ভিসের লোকজন দেড়ঘন্টা পর উপস্থিত হয়ে বলেছেন খবর পেয়ে তারা উল্টোপথে মুগড়াপাড়া চলে যাওয়ায় ঘটনাস্থলে আসতে দেরী হয়।

উল্লেখ্য, কক্সবাজারে পুলিশি নির্যাতনের শিকার সাংবাদিক ফরিদ মোস্তফার চিকিৎসার্থে আর্থিক সহায়তা ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির টিম ঢাকা ক্রস করে সোনারগাঁও পার হচ্ছিল। হঠাৎ উপজেলার মুরগাপাড়া চৈতি গার্মেন্টস এর সাথে বহনকারী মাইক্রোবাসটির ড্যাসবোর্ডে আগুন লেগে যায়। আগামী ২০ সেপ্টেম্বর রোববার সকাল ১০টায় কক্সবাজার জেলা পরিষদ হলরুমে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com