মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

সম্পন্ন হলো সাবমেরিন ক্যাবলের মেরামত

  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২০, ৫.৪৮ পিএম
  • ৭৭২ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে সাবমেরিন ক্যাবল-২ এর ল্যান্ডিং স্টেশনের প্রায় তিন কিলোমিটার দূরে রবিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে পাওয়ার ক্যাবল কাটা পড়ে। নির্মাণ শ্রমিকরা বালু উত্তোলন করতে গিয়ে এক্সেভেটর মেশিন দিয়ে পাওয়ার ক্যাবল কেটে ফেলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) পাওয়ার ক্যাবল কাটা পড়ার ফলে সারাদিনই ইন্টারনেটের গতি ছিলো ধীর। পাওয়ার ক্যাবলের মেরামত শেষে অবশেষে ফের চালু হলো সাবমেরিন ক্যাবল-২। পাওয়ার ক্যাবল মেরামত করতে ১৩ ঘণ্টা সময় লাগলো। যদিও বিএসসিসিএল শুরুতে জানিয়েছিলো ৭ ঘণ্টা লাগবে।

দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘পাওয়ার ক্যাবল মেরামত শেষে রাতে ১২টা ২০ মিনিটে চালু হয় সাবমেরিন ক্যাবল-২। কিছুক্ষণের মধ্যে সারাদেশের ইন্টারনেট ঠিক হয়ে যাবে। পূর্ণ গতি ফিরবে।

জানা যায়, পাওয়ার ক্যাবল কাটার পরে সাবমেরিন ক্যাবল- ১ ও আইটিসি দিয়ে দেশের ইন্টারনেট ব্যবস্থা সচল রাখা হলেও গতি ছিল কম। রবিবার বেলা ১১টা রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত দেশের ইন্টারনেট ৪০-৫০ শতাংশ গতি কমে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com