রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো: র‍্যাফেল ড্রতে জিতে নিন স্মার্টফোন

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৫.৪৬ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

ঢাকা, ২৯ জানুয়ারি ২০২৬: বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে গতকাল থেকে শুরু হয়েছে প্রযুক্তিপণ্যের প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’। মেলাটিতে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, প্যাডসহ নানা প্রযুক্তিপণ্যের ওপর চলছে আকর্ষণীয় মূল্যছাড়। পাশাপাশি থাকছে র‍্যাফেল ড্রর মাধ্যমে স্মার্টফোন জেতার সুযোগ।

দেশের সব শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও সংগঠনগুলো তাদের অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট ওয়াচ, টিভি বক্স, ইয়ারবাড, এয়ার ফ্রায়ার ও এয়ার পিউরিফায়ারের মতো আইওটি পণ্যগুলোর পসরা সাজিয়ে বসেছে। কোম্পানিভেদে এসব পণ্যগুলোর ওপর চলছে আকর্ষণীয় মূল্যছাড় ও নিশ্চিত উপহার।

এছাড়া সম্পূর্ণ বিনামূল্যে ব্র্যান্ডনিউ স্মার্টফোন জেতার সুযোগ রেখেছে শাওমি। প্রদর্শনী চলাকালীন র‍্যাফেল ড্রর মাধ্যমে প্রতিদিন একটি করে রেডমি ১৫ উপহার হিসেবে পাচ্ছেন সৌভাগ্যবান বিজয়ী।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর যৌথ উদ্যোগে আয়োজিত প্রদর্শনটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারদিন ব্যাপী এ প্রদর্শনী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com