মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মুক্তি পাচ্ছে নাফিসের ‘কালার অব চাইল্ডহুড’

  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০, ৫.০৩ পিএম
  • ৫৯৩ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক, আল সামাদ রুবেল: পৃথিবীতে যা কিছু সুন্দর সেসব কিছুই হালাল, যা কিছু অসুন্দর সেসব কিছুই হারাম’ এই স্লোগান নিয়ে নির্মিত হয়েছিলো নাফিস আহমেদ অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কালার অব চাইল্ডহুড’। নির্মাতা শাহাদাত রাসএল এর চিত্রনাট্য ও পরিচালনার এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও একজন কিশোরের মনস্তাত্ত্বিক অবস্থানের দ্বৈত চরিত্র। চলচ্চিত্রটি মুক্তির পর পরই আমেরিকার আটলান্টাতে ১৭ তম আর্বান মিডিয়ামেকার ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ফিল্মের পুরস্কার, ভারতের পুনে ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যালে সেরা ফিল্মের পুরস্কার এর পাশাপাশি বাংলাদেশে আয়োজিত পিস ফিল্ম ফ্যাস্টিভ্যালে এম্বাসেডর অব পিচ এওয়ার্ড জেতে। ১৭ টি দেশে কালার অব চাইল্ডহুড প্রদর্শিত হলেও বাংলাদেশের দর্শকরা এতোদিন ফিল্মটি দেখার সুযোগ পায়নি। এবার সেই সুযোগ হচ্ছে। আগামী ১০ জুলাই ‘বোহেমিয়ান ব্রাদার্স স্টুডিও’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ফিল্মটি। নাফিস আহমেদ জানান ‘এই ফিল্মটি আমরা পুরো টিম অনেক শ্রম দিয়ে তৈরি করেছি। আমার যে চরিত্রটি এটা এই ফিল্মের প্রধান প্রতিনায়ক চরিত্র। আমার ভীষণ পছন্দের একটি চরিত্র এটি। যারা যারা ফিল্মটি ইতিমধ্যে দেখেছেন তাদের কাছ থেকে বেশ ইতিবাচক মতামত পেয়েছি। এখন যেহেতু ফিল্মটি পাবলিকেলি রিলিজ হচ্ছে তাই আমি ভীষণ আগ্রহী সবার মতামত জানতে।
কালার অব চাইল্ডহুড বিষয়ে নির্মাতা শাহাদাত রাসএল বলেন ‘ইসলামীক শিক্ষার বাস্তবতা আর একজন শিশুর কল্পনার জগতের বৈরীতার উপরে এই ফিল্মটা নির্মাণ করেছি। বরাবরের মতোই
চেষ্টা করেছি সিনেমাকে নিছক বিনোদনের চাইতে জরুরী বা দরকারি মাধ্যম হিসেবে দেখাতে। আমার গল্প এই গল্পটি মূলত অশুভর বিরুদ্ধে শৈশবের শুভর স্বপ্নকে উজ্জীবিত করতে চেয়েছে।’
মোরশেদুজ্জামান এর প্রযোজনায় বোহেমিয়ান ব্রাদার্স স্টুডিও এর ব্যনারে নির্মিত কালার অব চাইল্ডহুড ফিল্মে নাফিস আহমেদের পাশাপাশি অভিনয় করেছেন জয়ীতা মহলানবিশ, আলিফ, মিঠা মামুন সহ অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com