বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’ দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে : আসাদুল হাবিব দুলু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএসটিআই মানদণ্ড পূরণে ব্যর্থ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ সৌদি আরবের রিয়াদে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

ডিএসিও কর্তৃক সেরা উন্নত স্লট আনুগত্য পুরস্কার সম্মাননা অর্জন

  • আপডেট সময় শনিবার, ৭ জুন, ২০২৫, ৮.৫৮ এএম
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৪ খ্রিষ্টাব্দে সাফল্যমন্ডিত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে Dammam Airport Company (DACO) কর্তৃক “Best Improved Slot Adherence Award 2024” সম্মাননা পুরস্কার অর্জন করেছে। অন-টাইম অপারেশনাল পারফরম্যান্স, স্লট বরাদ্দের দক্ষ ব্যবস্থাপনা এবং সামগ্রিক সক্ষমতার মাপকাঠিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ পুরস্কার অর্জন করে। DACO এর সম্মানিত সিইও মোহাম্মদ আল হাসানি এ সম্মাননা পুরস্কার তুলে দেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে দাম্মাম, সৌদি আরবের আঞ্চলিক ব্যবস্থাপক নাজমুল কবির খান পুরস্কার গ্রহণ করেন।

১৯ মে ২০২৫ খ্রি. তারিখে Dammam Airport Company (DACO) তাদের ‘বিনিয়োগ দিবস-২০২৫’ উপলক্ষে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বিভিন্ন দেশের ৩৭টি এয়ারলাইন্সের মধ্যে সেরা এয়ারলাইন্স হিসেবে এই পুরস্কার প্রদান করে। এটি শুধু দাম্মাম নয়, সমগ্র সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য একটি মাইলফলক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com