শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক দিলীপ দাস হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক

‘জয়া আর শারমিন’ ৪ সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে

  • আপডেট সময় শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৭.১৭ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাস মহামারির সময় নির্মিত চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’ আজ (শুক্রবার) থেকে ঢাকার ৪ সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। ইতিমধ্যে ছবির দুই কেন্দ্রীয় চরিত্র জয়া আহসান ও মহসিনা আক্তার শারমিন কয়েকটি সিনেমা হলে গেছেন দর্শকদের প্রতিক্রিয়া দেখতে।

এ নিয়ে জয়া আহসান বলেন, ‘জয়া আর শারমিনকে দর্শকরা যে এত মিষ্টি করে গ্রহণ করছেন, আজ সকাল থেকেই সেটা অনুভব করছি। একজন শিল্পী ও প্রযোজক হিসেবে এই ভালোবাসা পাওয়া সত্যিই আনন্দের। আমরা যে ছোট ছোট গল্প বলতে চেয়েছি, দর্শকরা সেটা শুনতে চাচ্ছেন—এটাই বড় প্রাপ্তি।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত সর্বশেষ ছবি ‘নকশী কাঁথার জমিন’। প্রায় পাঁচ মাস পর মুক্তি পেল জয়া আর শারমিন। ছবিটির প্রেক্ষাপট করোনাকাল—যখন ঘরবন্দি জীবন কাটছিল দেশের অধিকাংশ মানুষের। অনেকেই তখন রান্না করে সময় কাটাতেন, নতুন রেসিপি নিয়ে চলত পরীক্ষা-নিরীক্ষা। সেই সময়কে ঘিরেই নির্মিত হয়েছে ছবির গল্প।

গল্পে দেখা যাবে, এক অভিনেত্রীর বাড়িতে করোনাকালে আটকা পড়েন তার গৃহকর্মী। এরপর শুরু হয় রান্না ঘিরে তাদের দুজনের এক অসাধারণ সম্পর্কের গল্প। চলচ্চিত্রে জয়া আহসানের পাশাপাশি শারমিন চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার। ছবিটি পরিচালনা করেছেন পিপলু আর খান।

ছবিটি নিয়ে জয়া আরও বলেন, ‘ওই সময়টাকে ধরে রাখার জন্যই কাজটি করা। স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করেছি। যারা ছবিটি দেখবেন, তারা ফিরে যাবেন সেই করোনাকালের স্মৃতিতে—যেখানে কেউ কাছের মানুষকে হারিয়েছেন, কেউ বেঁচে ছিলেন মৃত্যুভয়ে। আমরা যারা টিকে গিয়েছি, তারাও এক অস্থির সময় পার করেছি। জয়া আর শারমিন এখন চলছে রাজধানীর কারওয়ান বাজারের বসুন্ধরা সিনেপ্লেক্স, মহাখালীর এস কে এস হল, ধানমন্ডির সীমান্ত সম্ভার ও কেরানীগঞ্জের লায়ন্স সিনেমা হলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com