শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আগামীকাল ১১টা সদরঘাটস্থ বিআইডব্লিউটিএ’র টার্মিনালের প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিবে তদন্ত কমিটি

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ৬.১০ পিএম
  • ৩১১ বার পড়া হয়েছে

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি আগামীকাল বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সদরঘাটস্থ বিআইডব্লিউটিএ’র টার্মিনালের ভিআইপি কক্ষে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিবে।
কমিটির আহবায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) মোঃ রফিকুল ইসলাম খান সুষ্ঠু তদন্তের স্বার্থে উক্ত দুর্ঘটনায় দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী স্থাপনা/নৌযানে প্রত্যক্ষদর্শী এবং বেঁচে যাওয়া যাত্রী, আহত যাত্রী ও নিহত যাত্রীদের সাথে ভ্রমণরত নিহতের আত্মীয়-স্বজন এবং দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের উক্ত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
লঞ্চ দুর্ঘটনার কারণ উদঘাটন, দুর্ঘটনার জন্য দায়ি ব্যক্তি/সংস্থাকে সনাক্তকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় উল্লেখ করে সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় সোমবার সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি সাত দিনের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com