বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পুলিশ বক্সের সামনে দুধর্ষ ডাকাতি

  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২০, ১১.০৪ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

এইচ আর হিরু, গাইবান্ধাঃ
পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের সৃষ্টিরতল নামক স্থানে পুলিশ বক্সের সামনে বুধবার দিবাগত ৩ টার দিকে দুধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে।
ডাকাত দলের খপ্পরে পরা মহদীপুর ইউপির গারানাট গ্রামের নফিজ উদ্দিনের ছেলে অটোরিক্সা চালক ছাত্তার জানান বুধবার দিবাগত ৩ টার দিকে পলাশবাড়ী থেকে রসুন নিয়ে গাইবান্ধা যাওয়ার পথিমধ্যে ঝালিঙ্গি পুলিশ বক্সের সামনে পৌছিলে আগে থেকে অবস্থান করা ডাকাত দল রশি দিয়ে অটো ভ্যানটি আটক করে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে।এসময় তারা চালকের হাত, পা ,মুখ, বেধে, নগদ টাকা, রসুন ও অটোরিক্সাসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনাসংঘটিত হওয়ার অনেক পরে টহল পুলিশ হিসেবে দায়িত্বে থাকা থানার এ এস আই মাইদুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাত পা মুখ বাধা অবস্থায় অটোরিক্সা চালক ছাত্তার কে উদ্ধার করে।
ওই রাতে টহলে থাকা থানার এ এস আই মাইদুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অটোসহ মালামাল উদ্ধারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com