বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গুলশান এলাকা থেকে চোরাইকৃত মালামাল উদ্ধারসহ ৩জন গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২০, ৭.৪৭ পিএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

গুলশান থানা এলাকা থেকে চোরাইকৃত মালামাল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মিজান (২০), মোঃ উজ্জল মিয়া (২৬) ও মোঃ তাজুল ইসলাম লিটন (২৮)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি আইফোন, প্রায় ১ কোটি ২৫ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের ৩টি বিদেশী হাত ঘড়ি ও চোরাই মাল বিক্রি বাবদ নগদ এক লক্ষ তিন হাজার টাকা উদ্ধার করা হয়। সেই সাথে চোরাই কাজে ব্যবহৃত ০১টি গ্রীল কাটার রেঞ্চ উদ্ধার করা হয়।

গত ০৮ জুন, ২০২০ গুলশানের বারিধারার পার্ক রোডের একটি বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গুলশান থানায় ২৩ জুন, ২০২০ একটি মামলা রুজু হয়।

মামলাটি তদন্ত শুরু করে গুলশান থানা পুলিশ। বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রথমে মোঃ মিজানকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ভাটারা থানার ফাঁসেরটেক বালুর মাঠ এলাকায় হতে মোঃ উজ্জল মিয়া ও মোঃ তাজুল ইসলাম লিটনকে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com