বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ভাতিজার হাতে চাচার মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২০, ১২.১৬ এএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে ভাতিজার হাতে চাচার মৃত্যু তৌহিদুজ্জামান ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের রাণীশকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের বলঞ্চা গ্রামে ভাতিজার হাতের কিলঘুসির আঘাতে চাচার মৃত্যুর খবর পাওয়া গেছে।মঙ্গলবার (২৩ জুন) সকালে বসতবাড়ির পানি নিস্কাশনে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এ মৃত্যুর ঘটনা ঘটে।স্থানীয় সুত্রে জানা যায়,উপজেলার বলঞ্চা গ্রামের রমজান আলীর (৫০) বাড়ির বৃষ্টির পানি পাশের বাড়ির চাচাতো ভাই সাহাবুদ্দিনের বাড়ির রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। এতে পানি নিস্কাশনে সাহাবুদ্দিন(৫৫) বাঁধা দিলে রমজান আলী ও সাহাবুদ্দিনের মধ্যে ঝগড়া বাধে। এরই মধ্যে সাহাবুদিবদনের ছেলে আলম (৩০) তার বাবার পক্ষ নিয়ে রমজান আলীকে মারতে যায়।ঘটনাস্থলে উপস্থিত রমজান আলীর ভাই জামালউদ্দিন( ৪৮) এ দৃশ্য দেখে তার ভাইকে বাঁচাতে গেলে ভাতিজা আলমের হাতের কিলঘুশি জামালের নাকে সজোড়ে লাগে। এতে সে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মাটিতে পড়ে সাথে সাথে মারা যায়। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল থেকেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছেন। এলাকাবাসী জানান, জামালউদ্দিন দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগতেছিলেন। এঘটনায় মৃত জামালউদ্দিনের স্ত্রী আকতারা বানু (২৮) বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে রাণীশংকৈল থানায় ৩২৩, ৩০২ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৮।রাণীশকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আসামীদ্বয়কে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com