বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে মাকে মারপিটের অভিযোগে ছেলে কারাগারে

  • আপডেট সময় সোমবার, ২২ জুন, ২০২০, ১০.০৫ পিএম
  • ৮২৫ বার পড়া হয়েছে

 

মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাকে মারপিটের অভিযোগে ছেলেকে ২২ জুন সোমবার শিবদিঘী পৌর মার্কেট এলাকা থেকে আটক করে দুপুরে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠিয়েছে রাণীশংকৈল থানা পুলিশ।

এর আগে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের রামপুর গ্রামের মৃত রফিজ উদ্দীনের স্ত্রী আরোশা খাতুন(৫০) তার ছেলে নাসিম উদ্দীন(৩৫) ও ছেলের স্ত্রী আর্জিনা বেগমের নামে মারপিট ও হুমকি প্রদানের অভিযোগে থানায় মামলা দায়ের করেন ।মামলা দায়ের করলেও ছেলে কর্তৃক নির্যাতনের স্বীকার মা এসেছিলেন শিবদিঘী কাঁচাবাজারস্থ রাণীশংকৈল প্রেসক্লাব কার্যালয়ে। কেন তার ছেলে তাকে অন্যায়ভাবে মারপিট করেছে। এবং পুলিশকে মামলা দেওয়ার পরেও কেন ব্যবস্থা নিচ্ছে না? সেই অভিযোগ নিয়ে।

কিন্তু হঠাৎ করেই প্রেসক্লাবে তার ছেলে চলে এসে- তার মাকে জোর করে বাড়ী নিয়ে যেতে চাই। কিন্তু মা তার ছেলের সাথে বাড়ী যাবে না সাফ জানিয়ে দিয়ে প্রেসক্লাব থেকে বাইরে বেরিয়ে আসলে তার ছেলে নাসিম আবারও জোর করে টেনে হেচড়ে বাড়ী নিয়ে যেতে চাই। অবশেষে তার মা রাস্তায় শুয়ে পড়লে সে সময় মাকে মারতে উদ্যত্ত হয় নাসিম।এ সময় নিজ মায়ের সাথে অস্বাভাবিক আচরণ ও মারতে উদ্যত্ত হওয়ায় স্থানীয় জনতা নাসিমের উপর ক্ষেপে যায়।

পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় সংবাদকর্মীরা এগিয়ে আসলে তাদের উপরও চড়াও হয় নাসিম। পরে সংবাদকর্মীরা পুলিশকে খবর দিলে থানার এস আই তৌফিক সঙ্গীয় ফোর্স নিয়ে এসে তাকে আটক করে নিয়ে যায়। বর্তমানে ছেলে কর্তৃক নির্যাতিত মা আরোশা খাতুন স্থানীয় সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দীপংকর মুঠোফোনে জানান, আরোশা খাতুন নিজ ছেলে ও ছেলের স্ত্রীর বিরুদ্ধে তাকে মারপিট ও হুমকি প্রদানসহ নির্যাতনের অভিযোগ এনে গত ২০ জুন থানায় মামলা দেয়। সেই মামলায় তার ছেলে নাসিম উদ্দীনকে সোমবার(২২জুন) আটক করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com