বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শেরপুর নালিতাবাড়ীতে কিশোরী গৃহপরিচারিকা ধর্ষণের ঘটনায় ১ জন গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ৩ জুন, ২০২০, ৭.৪৬ এএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

শেরপুর জেলার নালিতাবাড়ীতে এক কিশোরী গৃহপরিচারিকা (১৩) ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার- হারেছ আলী (২৫) বাঘবেড় ইউনিয়নের সন্যাসীভিটা গ্রামের মৃত আব্দুল ওয়াহাব আলীর ছেলে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, কিশোরীকে ধর্ষণের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

এদিকে, মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক আসামিকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সেইসাথে জেলা হাসপাতালে ভিকটিম কিশোরীর ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, নালিতাবাড়ী উপজেলার দরিদ্র পরিবারের ওই কিশোরী স্থানীয় হারেছ আলীর সন্তানকে দেখাশোনা করতো।

ওই কিশোরীকে গত শুক্রবার সকালে বাড়ির পাশের বাঘবেড় ইউনিয়ন পরিষদ ভবনের ভেতর ডেকে নিয়ে যায় হারেছ আলী। পরে তাকে পরিষদের পশু চিকিৎসকের খোলা কক্ষে টেনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

হুমকি ও চাপের মুখে কিশোরী প্রথমে ওই ঘটনা প্রকাশ না করলেও তার অসুস্থতার একপর্যায়ে মা ও দাদিকে ঘটনা খুলে বলে।

পরে সোমবার হারেছ আলীকে আসামি করে কিশোরীর পিতা নালিতাবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com