বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের পিপিই দিলেন বাংলাদেশ কৃষকলীগের ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক

  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২০, ৫.৪১ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা
করোনা কোভিড-১৯ মহামারীতে সাংবাদিকরা হলো প্রথমসারির যোদ্ধা। তাই সাংবাদিকদের সুরক্ষার জন্য পিপিই দিলেন বাংলাদেশ কৃষকলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক, ডেভেলপমেন্ট ফর পুওর পিপলস (ডি.পি.পি) নির্বাহী পরিচালক খান মোহাম্মদ সাইফুল ইসলাম নকীব।
সাইফুল ইসলাম নকিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। পরিশ্রম ও মেধা দিয়ে বাংলাদেশ কৃষক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক হন।
করোনা মহামারীতে ডিপিপির অর্থায়নে নিজ এলাকা রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন, পাংশা পৌরসভার অসহায় গরীব দুস্থদের মাঝে দুই ধাপে ৬৪০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও এলাকায় ঈদ উপহার সামগ্রী দেয়া হয়েছে.
 সাইফুল ইসলাম নকীব বলেন, সাংবাদিকরা হলো সব রকম দূর্যোগের  প্রথম সারীর যোদ্ধা ও জাতির বিবেক। তাই সবার আগে তাদের সুরক্ষা দরকার। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে সারাবিশ্বের খবর ও ছবি আমরা দেখতে পাই।মাননীয় প্রধানমন্ত্রী ও সাংবাদিকদের সুরক্ষা ও পরিবারের প্রতি খেয়াল রাখতে প্রতিটি নেতাদের নির্দেশ দিয়েছেন।
তিনি আরো বলেন, মমতাময়ী প্রধানমন্ত্রীর প্রতি আমরা অনেক কৃতজ্ঞ এই মহামারীতে কৃষকদের ৫০০ কোটি  টাকা প্রণোদনা দিয়েছেন। সারা দেশে গরীব দুঃস্থদের মাঝে  মোবাইলের মাধ্যমে ২৫০০ টাকা করে দিয়েছেন এবং   ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রতি জেলায় খোঁজখবর নিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার কারণে সারাদেশে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে কৃষকলীগ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি ও আমার ডিপিপি সংস্থা  মাঠে থাকবো বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com