বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার!

  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২০, ৯.২৭ পিএম
  • ৩২৬ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
বিশ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হয়েছে লক্ষ্মীপুরে। খবরের বিস্তারিত জানা গেছে, লক্ষ্মীপুরের জায়েদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহীমকে গ্রেফতার করেছে পুলিশ। আজ পৌর এলাকা গোডাউন রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া।
গ্রেফতারকৃত মোঃ ইব্রাহীম পৌরসভার ৮ নং ওয়ার্ড পুরাতন গরু হাটার মিন্টু চেয়ারম্যান বাড়ীর মৃত বশির উল্ল্যার ছেলে।
এসআই সোহেল মিয়া বলেন, র্দীঘদিন যাবত হত্যা মামলার আসামী ইব্রাহীম বিদেশে আত্মগোপনে ছিলো, গোপন সংবাদের ভিত্তিতে তাকে শহরের গোডাউন রোড থেকে গ্রেফতার করি।
পুলিশ জানায়, ২০০০ সালে জায়েদকে হত্যা করা হয়। ওই ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। লক্ষ্মীপুর সদর থানায় মামলা নং ০৮(০৯)০০ ওই হত্যা মামলায় আদালত ইব্রাহীমকে যাবজ্জীবন কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া জানান, হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহীমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com