বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে.ইমামের কারাদন্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ১০.২০ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

আবুনুর রাশেদ ঠাকুরগাঁও থেকেঃ প্রধানমন্ত্রীর বরাদ্দ কৃত মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে ঠাকুরগাঁওয়ে জয়নাল আবেদীন মন্ডল (৪০) নামে এক ইমামের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।২৬ মে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।দন্ডপ্রাপ্ত জয়নাল আবেদিন সদর উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের তোয়াজ শেখের ছেলে এবং ব্যাংরোল বুঝারীপাড়া জামে মসজিদের ইমাম।অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রীর তহবিলের বরাদ্দকৃত মসজিদের বরাদ্দ দেয়া অর্থের বিপরীতে উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের ৪৮টি মসজিদের নামের তালিকা দেয় ইসলামিক ফ্উন্ডেশনের ওই ইউনিয়ন টিম লিডার জয়নাল আবেদিন। এর মধ্যে ওই ইউনিয়নের ৬টি মসজিদের টাকা না পাওয়ার অভিযোগ করেন ইউপি সদস্য আমজাদ আলী। অভিযোগ তদন্তের পর ওই ইউনিয়নের লাউথুতি গাইজলখা পাড়া জামে মসজিদ, সারোডুবি মুন্সিপাড়া জামে মসজিদ ও সারোডুবি মাষ্টারপাড়া মসজিদ কমিটি ও ইমামরা পুরো ৫ হাজার করে টাকা না পাওয়ায় অভিযোগ করেন। সারোডুবি মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম আব্দুস সাত্তার বলেন, ৫ হাজার টাকার মধ্যে ২হাজার ৫শ টাকা দেন ওই টিম লিডার। আর বাকি টাকা তিনি পকেটস্থ করেন । ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনটি মসজিদের মধ্যে ২টি মসজিদ ২হাজার ৫শ ও একটি ৩হাজার ৫শ টাকা পায়। অবশিষ্ট টাকা আত্মসাত করার সত্যতা প্রমাণিত হওয়ায় জয়নাল আবেদীনের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে গত ২৩ মে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলায় ৩ হাজার ৩শ ৫৩টি মসজিদে এক কোটি ৬৭ লাখ ৬৫ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com