বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করার দাবি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৩.৪১ পিএম
  • ১৩১ বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলন চলাকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন। এবার শিক্ষার্থীদের এই দাবি বাস্তবায়ন করেছে চুয়েট প্রশাসন।

বুধবার (৭ আগস্ট) রাত ১ টার দিকে এক বিজ্ঞপ্তিতে চুয়েট ক্যাম্পাসে সব প্রকার রাজনীতি নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এদিন চুয়েট সিন্ডিকেটের ১৩৬তম জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এই ঘোষণা দেন।

এতে উল্লেখ করা হয়েছে, ১৩৬/১(ঘ) অনুযায়ী অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। এর আগে একইদিন চুয়েট শাখা ছাত্র ইউনিয়নের ১৫ সদস্যের কমিটির সব নেতা সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে পদত্যাগ করেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়েট সংসদের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে সব নেতার পদত্যাগপত্র পোস্ট করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানায়। সেই দাবির প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা রেখে ছাত্র ইউনিয়ন, চুয়েট সংসদের সব সদস্য পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। একইসঙ্গে আজ থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চুয়েট বিলুপ্ত ঘোষণা করা হল। ছাত্রদের অধিকার এবং মত প্রকাশের একটি অরাজনৈতিক মাধ্যম অক্ষুণ্ন থাকে মত ছাত্র সংসদ যেন চালু থাকে সে দাবি জানাচ্ছে ছাত্র ইউনিয়ন।

পদত্যাগ করা চুয়েট ছাত্র ইউনিয়নের সভাপতি দেবায়ন মুখার্জী বলেন, চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি চায় না। তাদের এই দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা চাই, ছাত্রদের অধিকার আদায় ও মত প্রকাশের জন্য চুয়েটে ছাত্র সংসদ চালু করা হোক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com