বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ২ গ্রুপের সংঘর্ষ

  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ১১.০৬ পিএম
  • ১১৯ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত র‍্যালি থেকে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আজ বুধবার  দুপুর সাড়ে ১২ টায় ভান্ডারিয়া শহীদ মিনার চত্বর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- ছাত্রদল নেতা মাহাতাব হোসেন সজিব বেপারী, বাকী বেপারী, নবীন ফরাজী, লোকমান সরদার ও সুজন । সংঘর্ষের সময় ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহমেদ আনোওয়ার দু’পক্ষকে সড়িয়ে দিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনেন।
 সরেজমিন পরিদর্শনে গিয়ে যানা যায়, আজ দুপুরে ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: শফিক রেজা ছাত্রদল দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করে। র‍্যালিটি কলেজ রোড অতিক্রম করে ভান্ডারিয়া শহীদ মিনার চত্বরে গেলে মিছিলের সামনে থেকে ছাত্রদলের একাংশ ও যুবদলের বহিষ্কৃত এক নেতার নেতৃত্বে অপর পক্ষ আকস্মিক ভাবে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
পরে দুই দলকে বিচ্ছিন্ন করে দেয় থানা পুলিশ। প্রায় আধাঘণ্টা এ সংঘর্ষে ছাত্রদল ও সাবেক ছাত্রদলের ৫ জন আহত হয়। এলাকায় উত্তেজনা থাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com