বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’ দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে : আসাদুল হাবিব দুলু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএসটিআই মানদণ্ড পূরণে ব্যর্থ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ সৌদি আরবের রিয়াদে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

পিরোজপুরে নারী প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্য হার পাওয়ারের ৮০টি ল্যাপটপ বিতরণ 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৬.৩৬ পিএম
  • ১২২ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে ‘হার পাওয়ার প্রকল্প’র আওতায় নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে এসব ল্যাপটপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোঃ ইসরাত হোসেন খান। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, উপজেলা আইসিটি অফিসের এ্যাসিস্টেন্ট প্রোগ্রামার তানজিলা সালওয়ার, ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিঃ এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষণার্থী তামান্না হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তির সহায়তা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ৮০ জন নারীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দেশব্যাপী নারীদেরকে তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিংসহ উদ্ভাবনীমূলক কর্মক্ষেত্রের ব্যাপ্তি ঘটাতে প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com