বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগে জনগণের হাতে ক্ষমতা তারপরে সংস্কার —নওগাঁয় কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল

  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ১১.২৬ এএম
  • ১১০ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ- আগে জনগণের হাতে ক্ষমতা দিতে হবে, তারপরে সংস্কার হবে। জনগণের নির্বাচিত প্রতিনিধি দেশ পরিচালনা করলে দ্রব্যমূল্য স্বাভাবিক হয়ে যাবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারন সম্পাদক ফজলে হুদা বাবুল। শুক্রবার বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলা সদরের বদলগাছী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ঘোষিত ৩১ দফার আলোচনা ও সম্প্রতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি ফজলে হুদ বাবুল আরো বলেন, কেউ কেউ বলেন সংস্কার না হওয়া পর্যন্ত না কি নির্বাচন হবে না। আপনারা নতুন গান গাইছেন কেন। জনগণের হাতে আগে ক্ষমতা দিতে হবে, তারপরে সংস্কার। জনগণের ক্ষমতা হলো পাচ বছর পর পর ভোটের মাধ্যমে মতামত দেওয়ার অধিকার। জনগণের নির্বাচিত প্রতিনিধি আসলে দ্রব্যমূল্য স্বাভাবিক হয়ে যাবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার সঙ্গে কোনো আপস নয় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার সাথে কোনো আপস করবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধানকে যারা ছূড়ে ফেলতে চায়। তাদেরকে প্রতিহত করবে বিএনপি। বড় জোর সময়ের প্রয়োজনে সংবিধান সংস্কার করা যেতে পারে।
বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।#

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com