বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরে অসহায় শীতার্তদের মাঝে এসএসসি-৯৩ ব্যাচের কম্বল বিতরণ

  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৫.১৬ এএম
  • ১৩৪ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে এসএসসি – ৯৩ ব্যাচ। শনিবার (৪ঠা  জানুয়ারি ) বিকেলে পিরোজপুর পৌরসভার হুলার হাট বন্দর বাজার  এলাকায় শতাধিক বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৯৩ ব্যাচের শিক্ষার্থী হাফিজুল ইসলাম তাপস , পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, ৯৩ ব্যাচের শিক্ষার্থী মহিদুল ইসলাম শরিফ, জেলা তাঁতী দলের সভাপতি আলী শেখ, পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম সজলসহ আরও অনেকে।

এসময় হাফিজুল ইসলাম তাপস বলেন, আমরা এসএসসি ৯৩ ব্যাচ পিরোজপুর শাখা থেকে মানবিক সাহায্য হিসেবে শীত বস্ত্র বিতরন কর্মসূচির শুভ উদ্ভোধন ঘোষনা করেছি, আজ দ্বিতীয় দিনের মত হুলারহাট বাজারে এলাকায় বিতরণ করছে ।
এর আগেও আমার ৯৩ ব্যাচের ব্যানারে সামাজিক অনেক কাজ করেছি। আগামী দিনেও আমাদের এমন অনেক সেবামূলক কাজ চলমান থাকবে।

এসময় শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন,  মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। আমাদের এসএসসি – ৯৩ ব্যাচ, পিরোজপুর। অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর আমরা অল্প আয়ের অসহায় শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করে আসছি। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাঘব হতে পারে। তাই যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com