বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি 

  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ৬.২৬ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:-পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আজ বুধবার  বিকেলে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালুর মাঠ থেকে পৌর শহরে একটি শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে আলোচনা সভা মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন ফরাজী, পৌর বিএনপি’র আহ্বায়ক হুমায়ুন কবির , পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখসহ উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদলের নেতারা বলেন, ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি—এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল প্রতিষ্ঠা করেন। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে ছাত্রদল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি নেতৃত্ব দেওয়া মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফেরদৌস হোসেন খোকন মল্লিক গণমাধ্যমকে বলেন, দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর মুক্ত বাতাসে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সুযোগ পাচ্ছে ছাত্রদল। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের প্রাণ হারানো শহীদদের আমরা স্মরণ করছি।
তিনি আরও বলেন, আমাদের লড়াই এখনও শেষ হয়নি। দেশের মানুষকে নিজের ভোট প্রদানের অধিকার ফিরিয়ে দিতে আমরা এখনও লড়াই জারি রেখেছি। বর্তমান ছাত্রদল আরও বেশি শক্তিশালী, আরও সুসংগঠিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com