বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি মেহেদী, সেক্রেটারি ইমরান

  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ১১.২২ এএম
  • ১০৯ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:-বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সদস্য ও সাথীদের নিয়ে দ্বায়িত্বশীল সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন আল ইমরান।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) জেলা শহরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন অডিটোরিয়ামে নতুন বছর ২০২৫ সেশনের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়।  তথ্য নিশ্চিত করেছেন সেক্রেটারি আল ইমরান খান।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শিবিরের এই নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ফাজিল মাদ্রাসা থেকে ফাজিল শেষ করে বরিশাল বিএম কলেজ থেকে অনার্স শেষের পর মাস্টার্সে অধ্যয়নরত আছেন এবং সাধারণ সম্পাদক আল ইমরান খান পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক মুহতাসিম বিল্লাহ, কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সাকিব রায়হান, সাবেক জেলা সভাপতি অধ্যক্ষ তাফাজ্জাল হোসেন ফরিদ, অধ্যক্ষ জহিরুল হক, আল আমিন শেখ ও আবু নাঈমসহ আরও অনেকে। আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলেও জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com