বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি পালন

  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ১১.০৩ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রাম ও গৌরবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলা ছাত্রদল ১জানুয়ারি আজ বুধবার সকালে দলীয় কার্যালয়ে দলীয় জাতীয় পতাকা উত্তোলন, ২০১১ সালে পহেলা জানুয়ারি আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত ছাত্রদল নেতা শহীদ তারিফুর রহমান অনুর কবর জিয়ারত, সরকারি বালক বিদ্যালয়ের সম্মুখে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুবদলের কেন্দ্রীয় সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ, এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সাবেক ভিপি সাফিউল আজম দুলাল, যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, রফিকুল ইসলাম রফিক, লিয়াকাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোয়াইব সিদ্দিকী।
আলোচনা ও শোভাযাত্রায় উপজেলা ছাত্রদল, ইউনিয়ন ছাত্রদল, সরকারি কলেজ ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com