মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

ঘন কুয়াশায় সূর্যের দেখা নেই, শীতে কাবু রংপুরের জনজীবন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ৪.৫৬ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ৪:৫৬ পিএম

রুপুর উত্তরের সীমান্তবর্তী জেলা রংপুরে ঘন কুয়াশা ও ঠাণ্ডায় জেঁকে বসেছে শীত। গত দু’দিন ধরে সূর্যের দেখা মিলছে না। ফলে, খেটে-খাওয়া ও ছিন্নমূল মানুষ পড়েছে চরম বিপাকে। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর ভিড়। শীতবস্ত্রের অভাবে কষ্টে পড়েছে তিস্তা পাড়ের হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছেন না। শীতের দাপটে গ্রামাঞ্চলের অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

দিনে রাতে ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। কুয়াশা ও পশ্চিমা বাতাসের কারণে বোরো বীজতলা ও আলুর আবাদ নিয়ে কৃষকরা চিন্তিত হয়ে পড়েছে। সেই সাথে কনকনে ঠাণ্ডার কারণে দরিদ্র শীতার্ত মানুষের অবস্থা কাহিল হয়ে পড়েছে ।

রংপুর আবাহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ডিসেম্বরে রংপুরে শীতের দাপট খুব একটা দেখা না গেলেও গত তিন দিনে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। রংপুরসহ আশে-পাশের এলাকায় তাপমাত্রা এখন ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। তিনদিন থেকে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। কোথাও দেখা গেলে তাও ছিল খুব অল্প সময়ের জন্য।

বৃহস্পতিবার সকালে রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি চলে আসায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বিরূপ আবহাওয়ায় ফসলের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কাউনিয়ার কৃষক আফজাল হোসেন জানান, কুয়াশায় আলুর কিছুটা উপকার হলেও পশ্চিমা বাতাসে আলুর ক্ষতি হচ্ছে। এ অবস্থা আরও কয়েকদিন চললে আলু লেট ব্লাইটসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া, শীত ও কুয়াশার কারণে বোরোর বীজতলা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

জানা গেছে, রংপুরে আড়াই থেকে ৩ লাখ হতদরিদ্র মানুষ রয়েছে। এসব মানুষ প্রতিবছর শীত বস্ত্রের অভাবে কষ্টে থাকেন।

সরকারি বরাদ্দ এসেছে প্রয়োজনের তুলনায় কম। এসব শীতার্ত মানুষের পাশে এখন পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলো সেভাবে এগিয়ে আসেনি। সচেতন মহলের দাবি শীতার্ত মানুষের পাশে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এখনই এগিয়ে না এলে চরম দুর্ভোগে পড়বে শীতার্ত মানুষগুলো।

এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, শীতজনিত কারণে আগের চেয়ে রোগীর সংখ্যা বেড়েছে। শীতজনিত রোগে আক্রান্ত রোগীর মধ্যে সবচেয়ে বেশি শিশু ও বৃদ্ধ। বৃদ্ধরা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে এবং শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

শীতের কারণে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষগুলোর কাজের অভাব দেখা দিয়েছে। খেটে-খাওয়া মানুষেরা ঠিকমত নিজেদের শ্রম বিক্রি করতে না পেরে বেশ বেকায়দায় রয়েছেন। ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডার কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও ক্রেতা-বিক্রেতার সমাগম কমে গেছে। রাস্তাঘাটে যানবাহন চলাচল করছে নিয়ন্ত্রিত গতিতে। দূরপাল্লার যানবাহনগুলো দিনের বেলা হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে দুর্ঘটনার আশংকা নিয়ে।

রংপুর আবহাওয়ার অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, জানুয়ারি মাসে এই অঞ্চলে একাধিক শৈতপ্রবাহের শঙ্কা রয়েছে। (BSS)

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com