মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুরের মেঘনায় ১০টি ড্রেজারসহ ৪৩ জন আটক

  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৫.২১ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ১০টি ড্রেজার, একটি বাল্কহেড ও ২টি স্পিডবোটসহ ৪৩ জন আটক করা হয়েছে।
গতকাল শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর নাসিরকান্দি এলাকায় উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে এদেরকে আটক করেন।
আজ মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. কামরুজ্জামান  জানান, মতলব উত্তরে মেঘনা নদীর নৌ সীমানায় পূর্বেও অবৈধ ড্রেজার ও বাল্কহেডের উপর অভিযান চালানো হয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের যৌথ অভিযান হয়েছে। এ সময় ড্রেজার, বাল্কহেড ও স্পিডবোটসহ ৪৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে অবৈধ বালু বিক্রি করার ১৫ লাখ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এর চিফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের সদস্যরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com