বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় ১জন গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৮.১০ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

পুলিশ পরিচয়ে ‘অন টেস্ট’ লেখা মোটরসাইকেল ব্যবহার করে ১ লক্ষ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ডিএমপির শেরেবাংলা নগর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ হুমায়ুন কবির।

আজ মঙ্গলবার (১১ জুন ২০২৪) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে উপস্থিত সাংবাদিকদের বিস্তারিত জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক, পিপিএম-সেবা।

তিনি বলেন, মোঃ আয়নাল হক ও তার ব্যবসায়ীক বন্ধু আলম গত ৩ জুন সকালে নাটোর থেকে বাসযোগে কল্যাণপুর আসেন। বাসস্ট্যান্ডে নেমে বঙ্গ বাজার যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করতে ছিলেন। এই সময় অজ্ঞাতনামা একজন লোক এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বলে মাদক উদ্ধার অভিযান চলছে আপনাদের তল্লাশি করা হবে। এসময় ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তি রাস্তার বিপরীত পাশে তার স্যার আছে বলে আলমকে পাঠিয়ে দেয়। সামনে তার আরও এক স্যার আছে বলে আয়নালকে মোটর সাইকেল করে শেরেবাংলা নগর থানা এলাকার ন্যাশনাল চক্ষু হাসপাতালের সামনে নিয়ে য়ায়। পরে ছিনতাইকারীর হাতে থাকা চাকু দেখিয়ে আয়নালের নিকটে থাকা ১ লক্ষ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। এ ঘটনায় আয়নাল হক শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, শেরেবাংলা থানা পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত একজনের অবস্থান সনাক্ত করা হয়। এরপর গতকাল সোমবার খুলনা জেলার হরিনটানা থানা এলাকা হতে মোঃ হুমায়ন কবিররক গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ছিনতাইকৃত ১ লক্ষ ৪০ হাজার টাকা, এক জোড়া জুতা ও ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে।

অপরাধের কৌশল সম্পর্কে উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃত হুমায়ন কবির নতুন মোটর সাইকেল ক্রয় করে নম্বর প্লেট ছাড়াই ‘অন টেস্ট’ স্টিকার ঝুলিয়ে দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিনতাই করে। তাকে যাতে সনাক্ত করতে না পারে সেজন্য অভিনব কৌশল হিসেবে নম্বর প্লেটবিহীন মোটর সাইকেল ব্যবহার করেন।

শেরেবাংলানগর থানার মামলায় হুমায়ুন কবিরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকতা।

– ডিএমপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com