মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আফতাবনগর পশুর হাটের পুনরায় টেন্ডার প্রত্যাহার করতে লিগ্যাল নোটিশ

  • আপডেট সময় বুধবার, ৫ জুন, ২০২৪, ৬.২৭ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

রাজধানীর আফতাবনগরে পশুরহাট বসাতে পুনরায় ইজারার জন্য দেয়া বিজ্ঞপ্তি ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে নোটিশ পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার সচিব,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র,কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তাকে এ নোটিশ দেয়া হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ আজ এ নোটিশ পাঠান। ২৪ ঘণ্টার মধ্যে ইজারা বিজ্ঞপ্তি প্রত্যাহার না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
আপিল ও হাইকোর্ট বিভাগের আদেশ অমান্য করে পুনরায় আফতাবনগরে পশুরহাট বসাতে ইজারার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ৬ জুন আফতাবনগর পশুর হাটের জন্য দরপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, সর্বোচ্চ আদালতের আদেশ রয়েছে সেখানে পশুর হাট না বসাতে। নতুন করে ইজারা বিজ্ঞপ্তি আদালত অবমাননার শামিল।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগরে পশুরহাট বসাতে সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখে ৩ জুন আদেশ দেয় আপিল বিভাগ। এর ফলে আসন্ন ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে তখন জানান আইনজীবীরা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট শাহ মঞ্জুরুল হক, এডভোকেট মোতাহার হোসেন সাজু ও এডভোকেট এস এম শামীম হোসাইন। হাটের ইজারাদার নুরুল ইসলামের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগরে পশুরহাট বসাতে সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে ৮ মে আদেশ দেয় হাইকোর্ট। আইনজীবীরা জানায়,আফতাবনগর আবাসিক এলাকায় হওয়ায় আদালত এ আদেশ দেন। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন হাটের ইজারাদার নুরুল ইসলাম।
এর আগে আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী ও সাধারণ সম্পাদক এস এম কামাল।
গত ৪ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ঈদুল আজহা ২০২৪ উপলক্ষ্যে কোরবানি পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেন। এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করা হয়।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) ২০০৯ আইনের ধারা ৩ (২) ও ১ম তফসিল অনুযায়ী আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) বাড্ডা থানার ৩৭ নং ওয়ার্ড অধীন, যা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com