বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিপক্ষতে ফাঁসাতে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ

  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ৭.২৮ পিএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে
তালতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার তালতলীতে জমিজমা মামলায় হেরে যাওয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে সাইদুল নামের এক ব্যক্তি তার নিজ ঘরে আগুন দিয়ে পুড়ে ফেরার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বরগুনার তালতলী উপজেলার কলারং এলাকার সাইদুল বয়াতীর সাথে আপন চাচার তৈয়ব বয়াতীর জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবতৎ মামলা চলে আসছে। এজন্য প্রতিপক্ষ তৈয়ব বয়াতীকে ফসাঁতে সাইদুল নিজ ঘরে গত ১৪ এপ্রিল সন্ধায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে বলে জানান তারা।
তৈয়ব বয়াতী বলেন, সাইদুলের সাথে আমার পূর্বের জমিজমা নিয়ে মামলা চলমান আছে। এই জের ধরে সে আমাকে ফাঁসাতে তার নিজ ঘরে আগুন দিয়ে পুড়ে ফেলছে। এখন আমাদের নামে মামলা দিয়ে হয়রানি করেন। আমি এ ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করছি।
তবে সাইদুর রহমান বয়াতি উল্টা অভিযোগ করে বলেন, আমাকে ও তার পরিবারকে এলাকা থেকে উৎখাত করার জন্য চাচা সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ঘর ভাংচুর,লুটপাট ও গাছ কেটে ফেলেছে। চাচার সন্ত্রাসী বাহিনিী আমার গাছ কেটেই খ্যান্ত হয়নি, থানায় মামলা দেয়ার খবর পেয়ে আমার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে আর আমি তাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।
তালতলী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন,দুই পক্ষ থেকেই অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com