সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

ময়মনসিংহ প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট সময় শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১১.৫২ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা, দিনব্যাপী মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে উদ্বোধনী নৃত্যের পর কেককেটে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত।

অনুষ্ঠানে ভাষা সৈনিক এম শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রেসক্লাবকে প্রদত্ত মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন মরহুম শামসুল হকের পুত্র শরীফ আহমদ এমপি।

প্রেসক্লাব সভাপতি ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রেসক্লাব সম্পাদক অমিত রায়ের সঞ্চালণায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, প্রেসক্লাব সহ-সভাপতি মোশররফ হোসেন ও জগদীশ চন্দ্র সরকার, জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক ও মোমতাজ উদ্দিন, সিপিবি’র জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, র‌্যাব-১৪ এর উপ-অধিনায়ক আনোয়ার হোসেন, জনউদ্যোগ’র আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু প্রমূখ।

এসময় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, প্রেসক্লাব সদস্য ও পরিবারবর্গ, ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীলসমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com