সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

কালের কণ্ঠ ও ডেইলি সানের চাকরিচ্যুত ও অব্যাহতিপ্রাপ্ত গণমাধ্যমকর্মীরা তাদের বকেয়া পাওনা আদায়ে জন্য সংগ্রাম কমিটি গঠন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১১.০৯ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-রমনা পার্কে কালের কণ্ঠের সাবেক কর্মী কামরুল হাসানের সভাপতিত্বে শতাধিক সাংবাদিকের উপস্থিতিতে গত শুক্রবার (১ মার্চ) একটি বৈঠক হয়। সেখানে সবার সম্মতিতে ৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে ডেইলি সানের সাবেক কর্মী আলিমুজ্জামানকে আহ্বায়ক এবং কালের কণ্ঠের সাবেক কর্মী মাহবুবুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

এতে বলা হয়, শতাধিক সাংবাদিকের পাওনা (সার্ভিস বেনিফিট) বুঝিয়ে দিতে বসুন্ধরা গ্রুপ টালবাহানা শুরু করায় প্রতিষ্ঠান দুটির মিডিয়াকর্মীরা সংগ্রাম কমিটি গঠন করেছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- আক্তার হোসেন (ডেইলি সান), ইকরামুল হক টিপু (কালের কণ্ঠ), ওদারুল হক হীরা (ডেইলি সান), রফিকুল ইসলাম খান (কালের কণ্ঠ), রঞ্জন নন্দী (কালের কণ্ঠ), জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (ডেইলি সান) ও আমিনুল ইসলাম খোকন (কালের কণ্ঠ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে বৈঠকে বসুন্ধরা গ্রুপের তরফ থেকে চাকরিচ্যুত ও অব্যাহতিপ্রাপ্ত শতাধিক সাংবাদিকের হাতে দশটি করে চেক দেওয়ার পরও সংশ্লিষ্ট অ্যাকাউন্টে টাকা (ফান্ড) না থাকায় এর তীব্র নিন্দা জানানো হয়। তারা মনে করেন, সাংবাদিকদের সঙ্গে বসুন্ধরা গ্রুপের এটা বড় ধরনের প্রতারণা।

ওই সাংবাদিকদের অভিযোগ, চেকের প্রথম তারিখ ছিল চলতি বছরের ২৫ জানুয়ারি এবং দ্বিতীয় তারিখ ছিল ২৫ ফেব্রুয়ারি। অ্যাকাউন্টে টাকা (ফান্ড) না থাকায় কেউই টাকা তুলতে পারেননি। এ ব্যাপারে বসুন্ধরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তারা নানা ছলচাতুরি করে যাচ্ছে।

এ বিষয়ে বসুন্ধরা মিডিয়াকর্মীদের পাওনা আদায়ের সংগ্রাম কমিটির আহ্বায়ক আলিমুজ্জামান বলেন, ‘পাওনা আদায়ে একটি কমিটি গঠন করা হয়েছে। পাওনা আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com