সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার হুমকি!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪, ১২.২৬ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ-লক্ষীপুরের কমলনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও হাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ইসমাইল হোসাইন বিপ্লবকে মোবাইলে মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার দুপুরের দিকে ইসমাইল হোসাইন বিপ্লব হাজিরহাট বাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান মা হাফেজা মেডিকেল হল এ অবস্থান করছিলেন। এমন সময় অজ্ঞাত (+8801879614252) নাম্বার থেকে লক্ষ্মীপুরের সুলতানের ভাই পরিচয়ে বিপ্লবকে দোকানে এসে পায় নাই এবং সে কোনো জমি খরিদ করেছে কিনা এ বিষয়ে প্রশ্ন করেন। ইসমাইল হোসাইন বিপ্লব তার পরিচয় জানতে চাইলে মোবাইলের অপর প্রান্তে থাকা অজ্ঞাত সুলতানের ভাই পরিচয়ধারী বলেন ‘হত্যা করে লাশ ফেলে দেওয়ার পরে পরিচয় জানতে পারবেন‘ বলেই সংযোগ বিচ্ছিন্ন করেন।
পূর্ব কোন শত্রুতা না থাকা সত্ত্বেও সুলতানের ভাই পরিচয়ধারী ওই দুর্বৃত্ত কমলনগর রিপোর্টাস ক্লাবের সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লবকে হত্যার হুমকি দিয়েছেন।

এই নিয়ে ইসমাইল হোসাইন বিপ্লব কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং ১৩৬২.

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন-‘আমরা যথাযথ তদন্ত করে এর বিহিত ব্যবস্থা গ্রহণ করব। হুমকিদাতাকে শিগগিরই আইনের আওতায় আনতে পারবো বলে আশা করছি। ’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com