সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন মামুন সভাপতি, ইমন সম্পাদক

  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪, ৫.৪২ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ,পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে গঠন করা হয়েছে ‘পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন’। নতুন এ কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি জুবায়ের আল মামুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন এখন টিভি ও দৈনিক খবরের কাগজ পত্রিকার রিপোর্টার ইমন চৌধুরী।

মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- (সহ-সভাপতি) এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি অমিত হাওলাদার,(সহ-সভাপতি) বিজয় টিভির প্রতিনিধি মোঃ ফয়সাল হাসান সুজন,(যুগ্ম সাধারণ সম্পাদক) দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি গাজী এনামুল হক লিটন,(কোষাধ্যক্ষ) বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল যুবাইর,(দপ্তর সম্পাদক) ভোরের পাতা’র প্রতিনিধি মুহাম্মদ নাছির উদ্দীন,(ক্রিড়া সম্পাদক) সকালের সময় পত্রিকার প্রতিনিধি মোঃ শাহিন ফকির।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে আছেন তিন জন। (নির্বাহী সদস্য) দৈনিক ইনকিলাব পত্রিকার সিনিয়র সাংবাদিক এস এম সোহেল বিল্লাহ কাজল, (নির্বাহী সদস্য) নববানী পত্রিকার সাংবাদিক মোঃ নুরুল্লাহ আল আমিন, (নির্বাহী সদস্য) আনন্দ টেলিভিশনের প্রতিনিধি মোঃ কবির খান।

সংগঠনটির দপ্তর সম্পাদক বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সদস্যদের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ইমন চৌধুরী বলেন, পিরোজপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে ‘পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন’ গঠন করা হয়েছে। এই সংগঠন জেলার নির্ভীক ও পরিশ্রমী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে এক সাথে কাজ করবে। সাংবাদিক ইউনিয়ন হয়ে উঠবে সাংবাদিকদের আস্থার প্রতিক।

আর কমিটির সভাপতি জুবায়ের আল মামুন বলেন,‘পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন’ কাজ করবে সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য। আমরা মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো। এবং দেশে বর্তমান সরকারের চলমান উন্নয়নের যাত্রাতে স্বাগত জানাই। মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,আবারও সরকার গঠন করায় পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন’র পক্ষথেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com